প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
ময়মনসিংহে সংঘবদ্ধ জালিয়াত চক্রের দুই সদস্য গ্রে'ফ"তা'র

ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া মৌজার অধিগ্রহণকৃত ০.২৫০০ একর ভূমির ক্ষতিপূরণ বাবদ মোট ১,২৩,১৪,৫১২.৫৯ টাকা (এক কোটি তেইশ লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত বার টাকা ঊনষাট পয়সা) জাল কাগজপত্র ও মিথ্যা তথ্যের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রে'ফ"তা'র করা হয়েছে।
গ্রে'ফ"তা'র"কৃতরা হলেনঃ- ১) মোঃ শফিকুল ইসলাম (৪৪), পিতা-মোঃ রোস্তম, মাতা-মোছাঃ সখিনা খাতুন, সাং- চর ঈশ্বরদিয়া, ২) মোঃ রোকন উদ্দিন (৪০), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-মোছাঃ রোকিয়া খাতুন, সাং- দক্ষিণ চর কালিবাড়ী, উভয়েই ময়মনসিংহ কোতোয়ালী থানার অধিবাসী।
তদন্ত সূত্রে জানা গেছে, আসামিরা ভুয়া ওয়ারিশান সনদপত্র তৈরি করে এবং প্রকৃত মালিকানা প্রমাণ ছাড়াই ৭২৩৫ নং একটি দলিল জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে দেখিয়ে ক্ষতিপূরণের টাকা উত্তোলন করেন। এ সংক্রান্ত কেস নং- ০৪/২০২২-২০২৩ অনুসারে, জাল দলিল ও তথ্য বিকৃতির মাধ্যমে চেক নং ১০৬৬৪২৫-এর মাধ্যমে উক্ত অর্থ তারা উত্তোলন করে আত্মসাৎ করেন।
তদন্তে আরও উঠে এসেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে বিভিন্ন ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারপূর্বক রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল দলিল সৃষ্টি, ওয়ারিশ সনদ জালিয়াতি এবং জমি সংক্রান্ত দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধে সর্বসাধারণকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ